পথ দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, চাঁচল:২৪ নভেম্বর::-  জালসা শুনে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত হল দুই বন্ধুর। শনিবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদহের চাঁচল সামসি বাইপাস সড়কের কৃষ্ণগঞ্জ এলাকায়।ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃতরা হল সানু আলি(১৯) ও সাজিদ আলি(২১)।সানু চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর রাজাটোলায় ও সাজিদের বাড়ি লাগায়ো ডমাপীর গ্রামে।দুই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।রবিবার সকালে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।পরিবারের কথায় কোনো এক পণ্য যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের।চাঁচল থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবার সূত্রে জানা গিয়েছে শ্রীপুর থেকে জালসা শুনে বাড়ি ফিরছিল এরা।এদিকে চলতি মাসে ওই বাইপাস সড়কে দুর্ঘটনায় চাঁচল থানার এপর্যন্ত তিনজনের মৃত্যু হল।একজন সিভিক ভলান্টিয়ার রানু খাতুনেরও মৃত্যু হয়।জখম হয় প্রায় ৮ জন।বার বার দুর্ঘটনা ঘটায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *