নিজস্ব সংবাদদাতা, মালদা—–সাতসকালে মানিকচকের মথুরাপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল।মৃত ব্যক্তির নাম মনোজ ঘোষ (৪৫),পেশায় দিনমজুর, রতুয়া থানার মাকাইয়া গ্রামের বাসিন্দা।তবে বিগত ১৫ বছর ধরে মানিকচকের মথুরাপুর গোয়ালপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।ঘটনা সম্পর্কে জানাগেছে,গতকাল বিকেলে স্ত্রী তারা ঘোষের সঙ্গে তার পরিবারিক বিবাদ ঘিরে বচসা বাধে।তারপরই ঘর থেকে বেরোনোর পর আর বাড়ি ফিরে ফেরেনি রাতে। স্ত্রীসহ পরিবারের সদস্যরা রাতের বেলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ও খোঁজ মেলেনি তার। মঙ্গলবার সকাল নাগাদ বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ভুতনি ব্রিজ সংলগ্ন আম বাগানে মনোজ ঘোষের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি স্ত্রীর সঙ্গে বচসার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
পারিবারিক বচসার জেরে এক ব্যক্তির আত্মহত্যা, চাঞ্চল্য এলাকায়।












Leave a Reply