পুকুর দখলকে কেন্দ্র করে আকালপুর এলাকায় উত্তেজনা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার গাজোলে পুকুর দখলকে কেন্দ্র করে আকালপুর এলাকায় উত্তেজনা। আগুন জ্বলল বাড়ি গাড়িতে। আহত দুই পক্ষের সাত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নিয়ে আসা হল দমকলের একটি ইঞ্জিন। এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গাজোল ২ নং অঞ্চলের শ্যামপুর গ্রামে রয়েছে দুটি পুকুর , এই পুকুর নিয়ে চলছে বিগত পাঁচ বছর ধরে কোর্টে মামলা রয়েছে নিষেধাজ্ঞার জারি রয়েছে।
গত দিন সোমবার বিবাদ হয়। এদিন মঙ্গলবার সকাল সাতটা নাগাদ বাড়ির লোকজনরা ওই আকালপুর এলাকায় পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে তারা ও অপর পক্ষের তাদেরকে চড়াও করে দাও কাছে নিয়ে। এরপর শ্যামপুর গ্রামের ওই সুরজিৎ পরামানিক ও মনোজ পরামানিক তাদের পরিবারের লোকজন এসে আগুন লাগিয়ে ধরিয়ে দেয় বলে অভিযোগ, দোকান বাড়িঘর ভাঙচুর করে প্রচুর ক্ষয়ক্ষতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *