নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৩ ডিসেম্বর— শীতের মৌসুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে গাজোলে। খেজুর গাছের রস চাষিরা গাজোল শহরে ও গাজোল কদুবাড়ী বাজারে খেজুরের রস বিক্রি করছেন। শীতের মৌসুমে খেজুর রসের চাহিদা ভালো রয়েছে । ১০ টাকা গ্লাস এবং ৪০ টাকা লিটার বিক্রি হচ্ছে খেজুরের রস। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ খাবার হচ্ছে খেজুরের রস তাই খেজুর রসের চাহিদা ভালো রয়েছে গাজোলে। তবে খেজুরের রস তৈরি করা খুব কষ্টকর। খেজুর চাষী মনমোহন সরকার বলেন খেজুর গাছ থেকে রস বের করা খুব প্রথমে খেজুর গাছের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হয় খেজুর গাছ ঝুরতে হয় খুব পরিশ্রম করে তাই অনেক খেজুর চাষী এ কাজ করতে চান না পরিশ্রমের কারণে। আমি বেশ কিছু খেজুর গাছ চাষ করেছি। পরিশ্রম করে খেজুর গাছের আগাছা পরিষ্কার করা হয় ও খেজুর গাছ ঝুরা হয়। তারপর পরিশ্রম করে খেজুর গাছের রস বের করা হয়েছে। সে রস গাজোলের বিভিন্ন বাজারে বিক্রি করি। আজ ভোরের দিকে গাজোল কুদু বাড়ি বাজারে খেজুরের রস নিয়ে এসেছিলাম চাহিদা খুব ভালো হয়েছে তাই খুব তাড়াতাড়ি খেজুর রস বিক্রি হয়ে গেল ।10 টাকা গ্লাস এবং এক লিটার চল্লিশটা থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। তবে পরিশ্রমের তুলনায় সেভাবে লাভ হচ্ছে না তবু পেটের টানে আমরা এ কাজ করছি। এছাড়াও খেজুরের গুড় তৈরি করে থাকি ৪০০ থেকে ৫০০ টাকা কিলো খেজুরের গুড় বিক্রি করছি। এভাবে আমাদের সংসার চলছে। গাজোলের বাসিন্দা অমিত সিংহ বিপ্লব মন্ডল তারা বলেন শীতের মৌসুমে খেজুর রসের স্বাদ খুব সুস্বাদু খেতে মজায় আলাদা তাই আজ ভোরে কদুবাড়ী বাজারে খেজুরের রস পেয়ে পেট ভরে খাওয়া হলো এবং বাড়ির জন্যেও খেজুরের রস নিয়ে যাচ্ছি পরিবারের সবাই মিলেমিশে খেজুরের রস খাবো ।শীতের মৌসুম ছাড়া খেজুর রস পাওয়া যায় না। এছাড়াও খেজুর রসের উপকারিতা অপরিসীম।
শীতের মৌসুমে খেজুর রসের চাহিদা, ১০ টাকা গ্লাস এবং ৪০ টাকা লিটার বিক্রি হচ্ছে গাজোল শহরে ও গাজোল কদুবাড়ী বাজারে।












Leave a Reply