শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে অপহৃত এক শিশু কন্যা।

BREAKING NEWS : মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—- বাড়ির সামনে থেকে ছয় বছরের শিশু কন্যাকে অপহরণ করার ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে আজ,শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামে। অপহৃতা শিশু কন্যার নাম
নাম আফরোজা খাতুন। শিশুটি স্থানীয় একটি বেসরকারি নার্সারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্র জানা গিয়েছে আজ সকালে মেয়েটি বাড়ির সামনে পাড়ার শিশুদের সঙ্গে খেলছিল। এমন সময় হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী ওই এলাকায় এসে মেয়েটিকে জোরপূর্বক মোটরসাইকেলে বসিয়ে নিয়ে দ্রুত বেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলে ই। এরপরই স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করে। দৌড়ে বাইকটির পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দা এবং মেয়েটির মাসিও। তবে তাদের হাত থেকে কোন রকমে ওই দুই অপহরণকারী মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। ওই দুই অপহরণকারীর ছবি এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে ওই দুই বাইক চালকও মেয়েটিকে চন্ডিপুরের দিকে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে ওই বাইকের কোন নাম্বার প্লেট ছিল না। ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। ইতিমধ্যে বাংলা বিহার সীমান্ত সমস্ত নাকা চেকিং চলছে জোরদার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *