রাজ্য সরকার ঘোষণার পরেও হিলিতে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপন হয়নি! অবশেষে দ্রুত তা স্থাপনের দাবিতে BDO-কে স্মারকলিপি দিলো তৃণমূল।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দুপুরে ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের জন্য সোচ্চার হয়। অগ্নিনির্বাপণ কেন্দ্রের প্রয়োজনীয়তা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তুলে ধরে ওই তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।

হিলিতে স্থলবন্দর ও বাণিজ্যিক কারণে বড় বড় গোডাউন রয়েছে। হিলিতে একাধিক বড় বড় অগ্নি কাণ্ডের ঘটনাও ঘটেছে। বালুরঘাট থেকে অগ্নি নির্বাপক টিম পৌঁছেতে অনেকটা সময় লাগে ফলে ক্ষতির পরিমান বেড়ে যায়। সেকারণেই হিলি ব্লকে অগ্নিনির্বাপণ কেন্দ্রের দীর্ঘদিনের দাবি ছিল মানুষের। কয়েকবছর আগে রাজ্য সরকার হিলিতে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের ঘোষণাও করে। তবে সেই কাজ বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি পতিরামে অগ্নিনির্বাপণ কেন্দ্র খুলতেই হিলিতে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের দাবি জোরাল হয়েছে। এদিন দুপুরে তৃণমূলের তরফে হিলি ব্লকে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়। তৃণমূল ব্লক সভাপতি মিহির কুমার সরকার সহ একাধিক নেতা উপস্থিত হয়ে হিলি ব্লকে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিডিও-র হাতে স্মারকলিপি দিয়ে দ্রুত পদক্ষেপ করতে দাবি করেন তৃণমূল নেতারা।

বাইট
হিলি ব্লক তৃণমূলের সভাপতি মিহির সরকার ।

হিলির সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *