বুনিয়াদপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ ।।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকায় এক গৃহবধুর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুনিয়াদপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড বিডিও অফিস পারার ঘটনা। আত্মঘাতী গৃহবধূর নাম পাপিয়া বিশ্বাস(৩৯)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মৃত পাপিয়া বিশ্বাসের দুই সন্তান রয়েছে। আজ স্বামী প্রদীপ বিশ্বাস বাজার থেকে ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। দরজা ভাঙতেই পরিবারের লোকেরা পাপিয়া বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি বংশীহারী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপিয়া বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে।

আর এই ঘটনার পরে কান্নায় ভেঙে পড়ে পরিবার। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

এই বিষয়ে স্বামী প্রদীপ বিশ্বাস জানান..

বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন আপনার নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *