বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম, চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুরে আবারো দেখা গেল ভুয়া ভোটারের নাম। বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম।

দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই এপিক নাম্বারে ভিন রাজ্যের ব্যক্তির নাম নিয়ে অভিযোগ তোলেন। দলের কর্মীদের নির্দেশ দেন, ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিঞার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্কুটনি করার সময়, ডালিয়া রায় নামে এক মহিলার এপিক নম্বরে গুজরাটের ভারত ভাই প্রজাপতি নামের এক ব্যক্তির নাম পাওয়া যায়।
বালুঘাটের পাঁচ নম্বর ওয়ার্ড, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এর ওয়ার্ড।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে এদিন পাঁচ নম্বর ওয়ার্ডের একজনের এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্ব কে জানানো হবে, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য।

ডালিয়া রায় এর বাবা বীরেশ্বর রায় জানান, মেয়ের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলার রায়গঞ্জে। এখানে তার ভোটার লিস্টে নাম রয়েছে। এদিন জানতে পারলাম, ওই একই এপিক নাম্বারে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে।

তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছি। এদিন বালুঘাটের এক মহিলার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম দেখতে পাওয়ায়, ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা করেছিলেন তা সত্যি বলে প্রমাণিত হচ্ছে।

বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান, বিষয়টি জেলা শাসক বা জেলা প্রশাসনের দেখার দায়িত্ব। অন্যদিকে তার অভিযোগ, রাজ্যজুড়েই বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটার তালিকায় রয়েছে। সে বিষয়ে ইতিমধ্যেই বিজেপি আন্দোলনে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *