দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার মহাষষ্ঠীর শেষ লগ্নে বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাবের বাসন্তী পূজা ও মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা ভূমিপুত্র বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ ক্লাবের সম্মানীয় সদস্যগণ।
জেলার বাসন্তী পুজো গুলোর মধ্যে অন্যতম হল বুনিয়াদপুর ইউনাটেড ক্লাবের বাসন্তী পূজা, এই বছর ৫৭ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। পুজোকে ঘিরে বুনিয়াদপুর ফুটবল মাঠে বসেছে বিশাল মেলা।ব্রেক ডান্স, নাগরদোলা, টয় ট্রেন থেকে শুরু শুরু করে বাচ্চাদের বিনোদনমূলক নানান ব্যবস্থা রয়েছে এই মেলায়, এর পাশাপাশি খেলনার দোকান থেকে শুরু করে গৃহস্থ কাজে ব্যবহৃত নানান দোকান বসেছে এই মেলাকে ঘিরে। বসেছে খাবার দোকান।
মেলার উদ্বোধনের আগে থেকেই উৎসাহী মানুষদের ভির লক্ষ করা গিয়েছে বুনিয়াদপুর ফুটবল ময়দানে। কচিকাঁচারা ব্যস্ত মেলার প্রস্তুতি দেখতে। আজ থেকে জনসাধারণদের খুলে যাচ্ছে মেলা।
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানান….












Leave a Reply