নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং যোগ্য ও অযোগ্য প্রার্থী বাছাই করে যোগ্যদের চাকরিতে পুনরায় বহাল সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বের করা হয় ফালাকাটায়। এদিন ওই মিছিলটি ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বের হয়ে ফালাকাটার বিভিন্ন এলাকা পরিক্রমা করে।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার, ফালাকাটা ব্লক কংগ্রেস সহ সভাপতি জহর লাল আচার্য ও আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব।
ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং যোগ্য ও অযোগ্য প্রার্থী বাছাই করে যোগ্যদের চাকরিতে পুনরায় বহাল সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ।।












Leave a Reply