মালদা, নিজস্ব সংবাদদাতা:—বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ,সোমবার রাতে মানিকচক থানার পুলিশ প্রায় ৬০ টি বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল ফোনের মধ্যে প্রায় ৩০ জন প্রকৃত দাবীদারদের হাতে মোবাইল ফোন তুলে দেন৷ যা দেখে পুলিশের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ হন বিধায়ক সাবিত্রী মিত্র। বিধায়ক সাবিত্রী মিত্র বলেন পুলিশ মানবিক হয়। মালদা জেলা পুলিশ ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ বলেন আমাদের এই ফিরে পাওয়া প্রোগ্রাম চলছে। গত মাসে ও আমরা বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি আজকেও দিলাম। জেলার সকল প্রান্তে প্রতিটি থানায় আমরা এই প্রোগ্রাম করছি। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় পেয়ে খুবই আপ্লুত প্রকৃত মালিকরা। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার রাতে মানিকচক থানার পুলিশ প্রায় ৬০ টি বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল ফোনের মধ্যে প্রায় ৩০ জন প্রকৃত দাবীদারদের হাতে মোবাইল ফোন তুলে দেন৷












Leave a Reply