রাম নবমীর মিছিলে পা মেলালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-রবিবার সকালে মালদা শহরে রামনবমী উপলক্ষে কলস যাত্রা। এদিন সকালে মিছিলে পা মেলালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কুলি পাড়া হনুমান মন্দিরে দশ দিনব্যাপী অনুষ্ঠিত হবে নাম সংকীর্তন। সেই উপলক্ষে এদিন প্রায় দুই হাজার মহিলা কুলি পাড়া থেকে মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা ঘাট থেকে কলসিতে জল নিয়ে কলস যাত্রায় অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার, কাউন্সিলর উদয় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ দাস, পলি সরকার সহ অন্যান্য। এদিন মহিলারা মাথায় কলস নিয়ে শহর পরিক্রমা করে পৌঁছান কুলি পাড়া এলাকায়। এছাড়াও ডিজে বাজিয়ে ধর্মীয় ঝান্ডা হাতে নিয়ে মিছিলে অংশ নেন মন্দির কমিটির সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *