সোমবার ফালাকাটার দুই কৃতি ছাত্র আঞ্চ ও দেবার্ঘ্যকে সংবর্ধনা প্রদান করল ফালাকাটা ব্লক প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার ফালাকাটার দুই কৃতি ছাত্র আঞ্চ ও দেবার্ঘ্যকে সংবর্ধনা প্রদান করল ফালাকাটা ব্লক প্রশাসন। জানা গিয়েছে, ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ ও সপ্তম স্থান অধিকার করেছে। এদিন ফালাকাটা ব্লক কার্যালয়ে বিডিওর ঘরে ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ওই দুই কৃতি ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *