কাউগাছি, নিজস্ব সংবাদদাতা:- জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি ১ নং পঞ্চায়েত এলাকার ১৩ নং ওয়ার্ডে কাউগাচি রথতলা থেকে হরিসভা পর্যন্ত রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টি তে জমে যায় জল, এই জল অস্বস্তি তে ভুগছে ওই এলাকার ৪০ টি পরিবার এমনকি আগাছায় ভরে গেছে এলাকায় যখন তখন ঘরে ঢুকে যায় সাপ, এলাকায় জল নিকাশীর ব্যবস্থাও নেই। বহুবার এলাকা বাসীরা পঞ্চায়েতে জানিয়েছে, জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ও এলাকা পরিদর্শন করে গেছেন তবুও কোনো সুরাহা হয় নি এমনটাই অভিযোগ এলাকাবাসীদের।
জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি ১ নং পঞ্চায়েত এলাকার ১৩ নং ওয়ার্ডে কাউগাচি রথতলা থেকে হরিসভা পর্যন্ত রাস্তার বেহাল দশা।












Leave a Reply