মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চললো এলোপাথাড়ি গুলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে অনুমান। সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা। সেখানে একটি ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্যে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় অপর পক্ষের দুষ্কৃতিরা। এরপর সেখানে অপর পক্ষের দুজনকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর ভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন সহ আরও একজন। বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পাশাপাশি আক্রান্তদের পক্ষ থেকে যথারীতি লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহুর্তে বহরমপুর শহরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায়, অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসীর মধ্যে।
মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চললো এলোপাথাড়ি গুলি।












Leave a Reply