সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সারা বিশ্বের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সি পি আই (এম) জেলা দপ্তরে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্বের মুক্তিকামী মানুষের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সারা বিশ্বের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সি পি আই (এম) জেলা দপ্তরে। সোমবার সকালে পার্টির রক্ত পতাকা উত্তলন করেন জেলা সম্পাদক নন্দলাল হাজরা। কার্ল মার্কসের প্রতিকৃতিতে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব ও সাধারণ পার্টি কর্মী ও সমর্থকগন। মহান নেতা কার্ল মার্কসের জীবনাদর্শ, শ্রমজীবীদের নিয়ে তার চিন্তা ভাবনা সহ লড়াই আনদোলনের বিষয়ে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করেন নন্দলাল হাজরা। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব অনিমেষ চক্রবর্তী, পর্না সেন প্রমুখ। এদিন দক্ষিণ দিনাজপুরে পার্টির প্রতিটি এরিয়া দপ্তরে পতাকা উত্তলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে মহান নেতাকে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *