নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার অন্তর্গত শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েত তিরিশ আসন বিশিষ্ট। যার মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১৭টিতে, ভারতীয় জনতা পার্টি দশটি এবং সিপিআইএম তিনটিতে। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আজ বিনা ভোটাভুটিতে দলের সিদ্ধান্ত অনুযায়ী ওই পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান সুদীপ প্রমাণিকের নাম নতুন বোর্ডের প্রধান হিসেবে প্রস্তাব হওয়ার পর তা, গৃহীত হয় অন্যদিকে উপপ্রধান হিসেবে উজ্জল প্রামানিকের নামও গৃহীত হয় সর্বসম্মতিক্রমে। নব পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান একযোগে জানান, মাননীয়া মুখ্যমন্ত্রীর বিভিন্ন মানবিক প্রকল্প বিদায়ী বোর্ডের সদস্যরা সাধারণ মানুষের কাছে দলমত নির্বিশেষে পৌঁছাতে সক্ষম হয়েছে। রাস্তাঘাট পানীয় জল আলো সবকিছুই উন্নয়ন সম্পন্ন হয়েছে। এভাবেও মানুষের চাহিদার মান্যতা দিয়ে, আগামী দিনে সরকারি বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর বলেই জানিয়েছেন। আজ সমস্ত জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীদের নিয়ে বিজয় উৎসব পালন করেছেন তারা। নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক তপন সরকার জানান, বর্তমান বোর্ডে প্রত্যেকেই কাজের নিরিখে অত্যন্ত অভিজ্ঞ। বিগত দিনে মানুষের হৃদয় জয় করেছে বলেই আজ তারা ভরসা করেছে, অন্যদিকে দলও দায়িত্ব দিয়েছেন তাই একদিকে দলীয় অনুগত কর্মী হিসেবে অন্যদিকে নিরপেক্ষ জনপ্রতিনিধি হিসেবে আবারো সর্বসাধারণের হৃদয় জয় করতে পারবে বলেই তার বিশ্বাস।











Leave a Reply