কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিহত ছাত্র স্বপ্নদ্বীপের পরিবারের সাথে দেখা করতে এলেন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রের পরিবারের সাথে দেখা করতে এলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ সকাল থেকেই নিহত ছাত্র স্বপ্নদ্বীপের শান্তি ক্রিয়ার জন্য আয়োজন করে পরিবার। এর পরেই বৈষ্ণব মতে স্বপ্নদ্বীপের আত্মার শান্তির কামনায় করা হয় হোম যজ্ঞ। যদিও একমাত্র ছেলের আত্মার শান্তির কামনায় চোখের জল ধরে রাখতে পারিনি স্বপ্নদ্বীপের বাবা-মা। স্বপ্নদ্বীপের ক্রিয়া কার্য চলার সময় হঠাৎই তার পরিবারের সাথে দেখা করতে আসে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, এরপর স্বপ্নদ্বীপের বাবা-মায়ের সাথে কথা বলেন। যদিও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সাথে সঙ্গ দিয়েছিলেন জেলার কংগ্রেস নেতৃত্ব। স্বপ্নদ্বীপের পরিবারের সাথে দেখা করার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে করলেন একাধিক মন্তব্য। তিনি প্রশ্ন তোলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মত এত বড় প্রতিষ্ঠান জায়গায় কি করে বহিরাগতদের আনাগোনা থাকে। দিনের পর দিন হোস্টেলে র‍্যাগিং চলছে, সেখানে প্রশাসনের কোন ভূমিকা নেই। ভূমিকা নেই উপাচার্যের। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় দাদাগিরিতে পরিণত হয়েছে। যদিও দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় সেই আশ্বাস দেয় পরিবারকে অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *