নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডা: শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নদীয়ার কৃষ্ণনগর পোষ্ট অফিস মোড়ে নদীয়া উওর সাংগঠনিক বিজেপির ডাকে একটি পথ সভার আয়োজন করা হয়, আর সেই সভায় যোগদান করে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ,
আজ পথসভায় যোগ দিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কে রীতিমতো কটাক্ষ করেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ।।
এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেখানেই রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে একযোগে কটাক্ষ করেন রুদ্রনীল ঘোষ।।এদিন ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে,কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র প্রতিক্রিয়ার জবাবে মহুয়া মৈত্র কে কটাক্ষ করে তিনি জানান,বর্তমানে বিপর্যস্ত রয়েছেন তার কারণ,ওনার দলেরই সাংসদ কল্যাণ ব্যানার্জি ওনাকে যেভাবে আক্রমণ করেছেন এবং তিনি জানান, যে সদ্য সদ্য উনি বিয়ে করেছেন তাই চাইবো ভালো সময় কাটান।।অপরদিকে রুদ্রনীল বলেন,নদীয়ার কৃষ্ণনগরের জন্য মহুয়া মৈত্র কোনো কিছুই ভাবেন না এবং তার দলেরই বিধায়করা তার বিপক্ষে।।তবে,আজেবাজে কথা বলে সময় নষ্ট না করাই ভালো।।তৃণমূল কংগ্রেসের লোকজন যদি ওনাকে আক্রমণ করা বন্ধ করে তাহলে দেখবেন মহুয়া মৈত্র ভালো হয়ে গেছে। এরকম আজেবাজে কথা আর বলছেন না।।এইরকম কথায় জানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।।












Leave a Reply