হরিদেবপুর, নিজস্ব সংবাদদাতা: – বেহালার ভুবন মোহন রায় রোডে একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকাল প্রায় আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহ ভাসতে দেখে তড়িঘড়ি খবর দেন হরিদেবপুর থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পলাশ। তিনি বেহালার জেমস লং সরণিতে বসবাস করতেন। পুলিশ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।












Leave a Reply