পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার সরোই গ্রামে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক।


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক। তবে গ্রেফতারের আগেই ক্ষুব্ধ গ্রামবাসীদের হাতে আক্রান্ত অভিযুক্ত গৃহশিক্ষক সেক মনোয়ার আলী,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার সরোই গ্রামে। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঐ গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যায় তাদের মেয়ে। কিন্তু কিছুক্ষন পরেই ফিরে এসে কান্নাকাটি করে বাড়িতে সমস্ত কিছু বলে। ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকার পরিবার ও গ্রামবাসীরা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে এবং অভিযুক্ত শিক্ষককে মারধর করে। পরে কেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সেক মনোয়ার আলীকে গ্রেফতার করে কেশপুর থানার পুলিশ। অন্যদিকে ধর্ষিতা নাবালিকাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর আড়াইটা নাগাদ আনা হলেও রাত্রি ৯টা পর্যন্ত তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্য সহ নাবালিকার পরিবারের আইনজীবীর। পুলিশ সুত্রে জানা গেছে, পকশো আইনে মামলা করে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *