বন্ধ করা হল মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল সেতু বা মোহনপুর ব্রীজে যান চলাচল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের বিজ্ঞপ্তি মতো বৃহস্পতিবার রাত ১১ টা থেকে বন্ধ করা হল মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল সেতু বা মোহনপুর ব্রীজে যান চলাচল,মূলত ব্রীজের লোড টেস্টিং জন্য ১৭ -২১ শে অগাষ্ট এই ব্রীজের উপর দিয়ে সম্পূর্ন যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতেই ব্রীজের দুপাশে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। ফলত গতকাল রাত থেকেই ব্রীজের উপর দিয়ে বন্ধ হয়েছে যান চলাচল। ট্রাফিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই মোহনপুর ব্রীজে পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। জানা গেছে, আজ সকাল থেকেই মোহনপুর ব্রীজের উপর প্রযুক্তিগত ভাবে লোড টেস্টিং এর কাজ শুরু হবে। এই লোড টেস্টিং এর পর নির্ধারন করা হবে মোহনপুর ব্রীজের উপর দিয়ে সর্বাধিক কত ওজনের ভারী যানবাহন চলাচলে ছাড়পত্র দেওয়া যেতে পারে বলেই প্রশাসনিক সুত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *