ভিন রাজ্যে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের ধিক্কার মিছিল দক্ষিণ দিনাজপুরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অপমান ও বাঙালিদের উপর ক্রমাগত অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নামল তৃণমূল যুব কংগ্রেস। বুধবার বিকেল তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুরের পতিরাম কলেজ মোড়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।

প্রতিবাদ মিছিল ও সভায় নেতৃত্ব দেন শুভাশিস চাকি, অমরিশ সরকারসহ তৃণমূলের জেলা নেতৃত্ব। কর্মসূচিতে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থক যোগ দেন। তারা অভিযোগ তোলেন, ভিন রাজ্যে বাংলাভাষী মানুষ বারবার অবমাননার শিকার হচ্ছেন এবং বাঙালিদের উপর অত্যাচার নেমে আসছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তারা স্পষ্ট বার্তা দেন, বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার জন্য তৃণমূল সর্বদা আন্দোলনের পথে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *