দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বংশীহারী থানা এলাকা। মাত্র ১৬ বছর বয়সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল অনিক বিশ্বাস নামের এক কিশোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ অনিক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। ঠিক কী কারণে সে এমন পথ বেছে নিল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই আত্মঘাতী কিশোরের বাড়িতে পৌঁছায় পুলিশ। বুধবার সকালে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।












Leave a Reply