আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সৌজন্যে ফের প্রকাশ্যে এল এক নজিরবিহীন ভিডিও। মঙ্গলবার বিকেল সাড়ে ছ’টা নাগাদ (প্রায় 18:05 ঘণ্টায়) ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস চালসা ও নাগরাকাটার মাঝের বনাঞ্চলে পৌঁছতেই ঘটে এই ঘটনা।
হঠাৎই বিশাল দাঁতাল হাতি লাইন ধরে ট্রেনের দিকে তেড়ে আসে। ঠিক সেই সময় লোকো পাইলট শ্রী এস. টোপ্পো ও সহকারী লোকো পাইলট সুব্রত হালদার দ্রুত সজাগ হয়ে ট্রেন থামিয়ে দেন। প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেন। হাতিটি ট্রেনের একেবারে সামনে চলে আসলেও, তাদের তৎপরতায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভিডিওকে তারা ‘রেয়ার ভিডিও’ বলে আখ্যা দিয়েছে। প্রাণ বাঁচাতে চালক-সহচালকের ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বত্র।












Leave a Reply