সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এক ঘটনা ঘটল। বুধবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলায় প্রায় ৫০ জন যুবক আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইনডিয়ান সেক্যুলার ফ্রন্টে (ISF)।
যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলার ISF নেতৃত্বের উপস্থিতিতে। নতুন যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা ISF-এর সহ-সভাপতি আজমেরুল ইসলাম। তিনি এই উপলক্ষে বলেন,
“যুবসমাজই আগামী দিনের ভরসা। তাদের হাত ধরেই ISF আরও শক্তিশালী হয়ে উঠবে।”
স্থানীয় মহলে এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনেই এই নতুন যোগদানকে শুধুমাত্র সাংগঠনিক বিস্তার হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।












Leave a Reply