নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লো একটি গাড়ী, সাত সকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন চায়ের দোকানে বসে থাকা মানুষজন। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া ২ এর চাপাতলায়। সূত্রের খবর, রবিবার সকালে চাপাতলায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। ঘটনায় আহত হয়েছেন গাড়ী চালক সহ তিনজন। তাদের শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে হঠাৎই এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ায় চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ ওই চায়ের দোকানদারের।
চাপাতলায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি চায়ের দোকানে হঠাৎই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।












Leave a Reply