মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজন্যা বলেন,” তদন্ত নিয়ে মৃত ছাত্রের বাবা জানিয়েছেন তাঁরা সন্তুষ্ট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- যাদবপুরে মৃত ছাত্রের নদিয়ার মামার বাড়িতে দেখা করতে এলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কু ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর ইউনিটের সভাপতি রাজন্যা হালদার। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজন্যা বলেন,” তদন্ত নিয়ে মৃত ছাত্রের বাবা জানিয়েছেন তাঁরা সন্তুষ্ট। বাম অতীবাম সংগঠন যেভাবে বলছে আমরা সিসিটিভি ক্যামেরা যাদবপুর ক্যাম্পাসে লাগাতে দেব না, ক্যামেরা লাগানো হলে আমরা তা ভেঙ্গে দেব। এই স্পর্ধা, ঔদ্ধত্য সাধারণ ছাত্র ছাত্রী ও তাদের পরিবার কোনও ভাবেই মেনে নিচ্ছেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *