হরিনসিনহা থেকে কেন্দ্র পাহাড়ি পর্যন্ত হাজারো আদিবাসীর মিছিল; ন্যায় বিচার চেয়ে শাসকের কাছে আর্জি।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ডেউচা পাচামী শিল্পাঞ্চল এলাকার হরিনসিনহা থেকে কেন্দ্র পাহাড়ি পর্যন্ত প্রায় হাজারখানা আদিবাসী পুরুষ ও মহিলা মিছিল বের করলেন হরিনসিনহা আদিবাসী শ্রমিক কল্যাণ সমিতি ও হরিনসিনহা আদিবাসী গাওতা।
রামপুরহাটে ১৩ বছরের আদিবাসী নাবালিকা ছাত্রীকে শিক্ষক মনোজ পালের দ্বারা ধর্ষণ ও নিশংস খুনের ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।

অভিযুক্ত শিক্ষক মনোজ পালের উপযুক্ত শাস্তি এবং ফাঁসির দাবিতেই উত্তাল হয়ে ওঠেন এলাকার মানুষ।
মিছিলে অংশগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা জানান—
“এটা শুধু একটা আদিবাসী মেয়ের উপর অত্যাচার নয়, আমাদের গোটা সমাজের উপর আঘাত। আমরা চাই এই নরপিশাচের যেন দ্রুত বিচার হয় এবং ফাঁসি দেওয়া হয়।”

আরও জানাচ্ছেন,
“যদি অপরাধীকে শাস্তি না দেওয়া হয়, তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *