রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সভা ও ইউনিট কমিটি গঠন আমলাগোড়া সেচ বিভাগের অফিসে ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের কংসাবতী সেচ বিভাগের অন্তর্গত আমলাগোড়া সেচ বিভাগের অফিসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গড়বেতা এক নম্বর ব্লক কমিটির উদ্যোগে সাধারণ সভার আয়োজন করা হয়, এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলার সহ-সভাপতি তথা ব্লক কমিটির সভাপতি সোমনাথ সাহু সহ রাজ্য কমিটির সদস্য সহ অন্যান্য ব্লক কমিটির সদস্যরা, মূলত বিভিন্ন দাবি-দাবা নিয়ে আলোচনা সহ ইউনিট কমিটি গঠন করা হলো এই দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *