গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্রের হাতে পূজার শুভ সূচনা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুরোহিতের বৈদিক মন্ত্র ও ঢাকের তালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডে খুঁটি পূজার মধ্য দিয়ে সরাই হাট বিপ্লবী ক্লাবের ৪৮ তম শ্যামা পূজার প্রস্তুতি শুরু হল। বুধবার গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্রের হাত দিয়ে খুঁটি পূজার শুভ সূচনা করা হয়।

দক্ষিণ দিনাজপুর জেলার শ্যামা পুজো গুলোর মধ্যে সরাই হাট বিপ্লবী ক্লাবের শ্যামা পূজা অন্যতম স্থান অধিকার করে আসছে দীর্ঘদিন ধরে। এই বছর ময়ূরের আদলে তৈরি হতে যাচ্ছে সু বিশাল প্যান্ডেল। মাতৃ প্রতিমাতে থাকছে সাবেকিআনা। আলোক শয্যায় থাকছে বিশেষ চমক।

শ্যামা পূজোর পাশাপাশি গোটা বছর সাধারণ মানুষদের নানান ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসে সরাই হাট বিপ্লবী ক্লাব। বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির কিংবা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রীর বিতরণ সহ নানা বিবিধ সামাজিক কাজে অংশগ্রহণ করে এই ক্লাব।

এদিনের শুভক্ষণে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার, বুনিয়াদপুর শহরের বিশিষ্ট গুণীজন সহ ক্লাব কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *