ভোটা ভুটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধান হলো বিজেপি, উপপ্রধান হলো তৃণমূলের তরফ থেকে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোটা ভুটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধান হলো বিজেপি। উপপ্রধান হলো তৃণমূলের তরফ থেকে। নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া। দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৩০। তার মধ্যে ১৪ টি ছিল বিজেপির দখলে এবং ১৪ টি ছিল তৃণমূলের দখলে, আর দুটি আসনে জয় লাভ করে সিপিএম। এর আগেই একজন সিপিএমের পঞ্চায়েত সদস্য বিজেপিকে সমর্থন করেছিল এবং আর এক সিপিএম সদস্য তৃণমূলকে সমর্থন করেছিল। গত ১০ তারিখে বোর্ড গঠন ছিল এই পঞ্চায়েতের। দু’পক্ষের আসন সংখ্যা সমান হয়ে যাওয়ায় লটারির মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে বোর্ড গঠন প্রক্রিয়া চলছিল। কিন্তু অভিযোগ ওঠে লটারি করার পর সেই কাগজ ছিড়ে ফেলে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। তখন বোর্ড গঠন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন এবং আজ ছিল সেই বোর্ড গঠন প্রক্রিয়া। এদিন প্রধান গঠনের ভোটাভুটিতে ১৬ টি ভোট পাই বিজেপি এবং ১৪ টি ভোট পাই তৃণমূল। এরপরেই নিজেদের প্রধান গঠন করে পঞ্চায়েত থেকে বেরিয়ে আসে বিজেপির প্রতিনিধিরা। বিজেপির প্রধান হলেন ধীরেন্দ্র মিস্ত্রি। তৃণমূলের তরফ থেকে হয় উপপ্রধান। উপপ্রধান হলেন রিম্পা বিশ্বাস মল্লিক। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধান হলেন বিজেপি। এরপরে উপ প্রধান নির্বাচনে কেন ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না। তাহলে কি বিজেপি তৃণমূলের আঁতাত ছিল? এই নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *