নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- দাসপুরের কালীমন্দিরে গয়না চুরির পর ফের ঘটলো একই কাণ্ড বেলদা সংলগ্ন নারায়ণগড়ের হান্দলা গ্রামে। শুক্রবার বিকেলে জানা যায়, স্থানীয় কিশোর সংঘের কালীপুজো মণ্ডপে শিবঠাকুরের আঙুল থেকে উধাও হয়ে গেছে রুপোর কলকে। ঘটনার খবর ছড়াতেই গ্রামে চাঞ্চল্য।
পুজো কমিটির সম্পাদক অরুণ সিং জানান, বৃহস্পতিবার দুপুরে মণ্ডপের আশপাশে এক যুবককে ঘুরতে দেখা যায়। অনুমান, তখনই চুরি হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুর সাজানোর সময় বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫-১৬ হাজার টাকা মূল্যের ওই রুপোর কলকে হারিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার দাসপুরে কালীমায়ের শরীর থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি হয়েছিল। দাসপুর থানার তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছিল চুরি যাওয়া গয়না। ফলে পরপর এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে।












Leave a Reply