ডাইন ইন হার্নেস গ্রাউন্ডে চাকরি পেয়ে পুলিশের জালে দুই মহিলা সহ ছয় প্রতারক, শোরগোল জেলা জুড়ে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এনভিএফ চাকরিতে বড়সড় প্রতারণার পর্দা ফাঁস। নাম পরিবর্তন করে ডাইন ইন হার্নেস গ্রাউন্ডে চাকরি পেয়ে পুলিশের জালে দুই মহিলা সহ ছয় প্রতারক। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। তদন্তে নেমে পুলিশ শুক্রবার নোটিশ জারি করে প্রত্যেককে ডেকে পাঠায় থানায়। জিজ্ঞাসাবাদ করার পরে বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে এবং সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। আজ ধৃতদেরকে তোলা হয় মেদিনীপুর আদালতে। ধৃতদের সাথে বড় কোন চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশ আধিকারিকদের। তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে রাখা হচ্ছে পুলিশের তরফে।জানা গিয়েছে, ধৃতরা বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আন্ডারে কর্মরত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *