পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘন কুয়াশার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গোদাপিয়াশালের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা মারল বাস। আহত হয় ৯ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, বাসের মধ্যে ছিল যাত্রা পার্টির কলা কুশলীরা। তারা দুর্গাপুর থেকে নয়াগ্রামে একটি যাত্রা অনুষ্ঠানে যোগ দিতে আসছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান করছেন তারা।
শালবনীর ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, গুরুতর আহত ৯ জন।












Leave a Reply