দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-.আজ ২৯শে ডিসেম্বর সোমবার ইউ.টি.ইউ.সি অনুমোদিত দক্ষিণ দিনাজপুর ই-রিক্সা ও টোটো শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হিলি বিডিও – র কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। রাজ্য সরকার ঘোষিত টোটো চালকদের জন্য নতুন রেজিস্ট্রেশন ও রিনিউয়ালের নির্দেশ ঘোষণা হয়েছে। কিন্তু শিক্ষিত বেকার যুবক-যুবতী টোটো চালকরা অল্প পুঁজিকে সম্বল করে যে জীবন সংগ্রামে অবতীর্ণ ও যে কঠিন আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে দিন চালায়, তাতে এই রেজিস্ট্রেশনের অর্থমূল্য ও বাৎসরিক ইন্সুরেন্স মিলিয়ে বাৎসরিক ন হাজার টাকা বা তার কিছু বেশি ,তাদের কাছে বাৎসরিক মাথায় বাজ পড়ার মত। গত ৬ই নভেম্বর জেলা স্তর থেকে দক্ষিণ দিনাজপুরের মাননীয় জেলা সমাহর্তার কাছে এই বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়। জেলার বিভিন্ন ব্লকের বিডিও মহাশয়দের কাছেও ডেপুটেশন দেওয়া হচ্ছে। আজকেও দাবি জানানো হয় –
🛑 রেজিস্ট্রেশন ও রিনিউয়ালের অর্থ মূল্য কমাতে হবে ।
🛑 ইন্সুরেন্স বিষয়ে সরকারকে উদ্যোগ নিয়ে তার অর্থ মূল্যও কমাতে হবে।
🛑 এই রেজিস্ট্রেশন ও রিনিউয়ালের সময় আরো তিন মাস বাড়াতে হবে।
🛑 পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় অটো ও বাস চালকদের মতো টোটো চালকদের অন্তর্ভুক্ত করতে হবে যাতে তারা অবসরকালীন ও মৃত্যুজনিত সুযোগ-সুবিধা পান।
🛑 টোটো রুট বিষয় চালকদের অসন্তোষ মেটাতে টোটো চালক ও ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করতে হবে সহ অন্যান্য দাবি জানানো হয়।
আজ প্রায় ৬০ জন টোটো চালক এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। ডেপুটেশনের আগে তিওর থেকে হিলি অবধি মিছিল করে টোটো চালকরা ডেপুটেশন দিতে যান। আজকের ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ইউ.টি.ইউ.সি – র যুগ্ম সম্পাদক বিশ্বনাথ সাহা, ই রিক্সা ও টোটো শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক নিত্যগোপাল কুন্ডু, সভাপতি দিলীপ ব্যানার্জি, জননেতা কমরেড রথীন্দ্রনাথ সরকার, বিপ্লব দে, যুবনেতা দীপঙ্কর মৈত্র ও শিক্ষক নেতা কমরেড অর্ণব চৌধুরী।












Leave a Reply