সাধারণ মানুষের স্বার্থে বিকট শব্দের বাইকের সাইলেন্সার খুলে নিল পুলিশ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজি নতুন বছর ২০২৬ কে বরণ করতে, উৎসবের মেজাজ মেতেছে ৮ থেকে ৮০ সকলেl কিন্তু পুলিশ প্রশাসন! সমস্ত কিছুর মাঝে পুলিশ যে নিজের দায়িত্ব পালনে অবিচল তারই প্রমাণ মিলল এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। অসাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং শব্দ দূষণের হাত থেকে বাঁচাতে আবারও দাবাং স্টাইলে মেমারীর ট্রাফিক অফিসার নানু দাস এবং তার টিম। বাইক দাঁড় করিয়ে মডিফাইড সাইলেন্সার খুলে নিতে বাধ্য করছেন সাধারণ মানুষের স্বার্থে। পথ চলতি মানুষও প্রশংসায় ভরিয়ে দিলেন পুলিশকে.. কিন্তু প্রশ্ন একটাই কবে বোধোদয় হবে মডিফাইড সাইলেন্সার লাগিয়ে বিকট শব্দ উৎপন্ন কারি বাইক আরোহীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *