মাঝেরডাবরী চা বাগানে শ্রমিক সমাবেশ, হাজারো শ্রমিকের সামনে বড় ঘোষণা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফের ক্ষমতায় এলে একমাসের মাথায় বাড়ানো হবে চা শ্রমিকদের দৈনিক মজুরি। চা শ্রমিকদের মজুরি ২৫০ থেকে ৩০০ করা হবে। শনিবার অলিপুরদুয়ারে এসে শ্রমিকদের মাঝে এমনই আশ্বাস দিলেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অলিপুরদুয়ার শহর ঘেঁষা মাঝেরডাবরী চা বাগান ময়দানে চা শ্রমিকদের নিয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে জেলার প্রায় ৬৬টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, আগামী নির্বাচনে জয়ের একমাসের মাথায় শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ থেকে ৩০০ টাকা করারও আশ্বাস দেন তিনি।এদিন অভিষেকের একাধিক আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন অলিপুরদুয়ার জেলার চা শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *