চটকা ও দরিয়া বিভাগে প্রতিদ্বন্দ্বিতা, ফালাকাটায় ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা উদ্বোধন।।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ৩৭ তম ফালাকাটা ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো ফালাকাটা কমিউনিটি হলে। জানা গিয়েছে, চটকা ও দরিয়া বিভাগে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের এই প্রতিযোগিতায়। প্রতিটি বিভাগের সফল প্রতিযোগীরা রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন বলে জানান ফালাকাটা পঞ্চায়েতে সমিতির সভাপতি সুভাষ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *