আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্ট এলাকায় তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরল বিজেপি। ওই এলাকায় আয়োজিত বিজেপির এক যোগদান কর্মসূচিতে তৃণমূল ও সিপিআইএম ছেড়ে ১০ টি পরিবার গেরুয়া শিবিরে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণিভূষণ রায় ছিলেন ফালাকাটা ৪ নম্বর মণ্ডল সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় আরও অনেক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন।
ফালাকাটায় গেরুয়া শিবিরে ভিড়, বিধায়ক দীপক বর্মনের হাত ধরে যোগদান কর্মসূচি।












Leave a Reply