ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: -প্রজাতন্ত্র দিবস পালিত হল ফালাকাটা ব্লক জুড়ে। সোমবার ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে আয়োজিত হল কুচকাওয়াজ প্রতিযোগিতা ও দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতা। ওই বর্ণময় অনুষ্ঠানে অংশ নেয় ফালাকাটার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়।সকাল থেকেই স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দেশাত্মবোধক নৃত্য পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়, ফালাকাটার এসএসবি ব্যাটালিয়নের আধিকারিক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
জাতীয় ঐক্যের বার্তা নিয়ে ফালাকাটায় প্রজাতন্ত্র দিবস, অংশ নিল সরকারি-বেসরকারি স্কুলগুলি।












Leave a Reply