রায়না দু’নম্বর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে বড় সাফল্য, ৮টি গ্রাম পঞ্চায়েতে ৫,৩৫০ জন উপভোক্তা পেলেন বাড়ি।।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- বাংলার বাড়ি (বাংলার আবাস) প্রকল্পে নতুন করে স্বপ্নের ঠিকানা পেলেন রায়না দু’নম্বর ব্লকের হাজার হাজার মানুষ। রায়না–২ ব্লকের অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েতের বেনিফিসিয়ারিদের হাতে মোট ৫,৩৫০টি বাড়ির অনুমোদন ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হল। বৃহস্পতিবার ব্লক বিডিও অফিসের মঞ্চ থেকে প্রতীকীভাবে ১৫ জন উপভোক্তার হাতে চেক হস্তান্তর করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা শম্পাধারা, রায়না–২ ব্লকের বিডিও রজত কুমার বলিদা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, আরুই অঞ্চল পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা।
উপভোক্তাদের মুখে খুশির কথা
বাড়ির অনুমোদন পেয়ে আপ্লুত উপভোক্তারা। এক উপভোক্তা বলেন,
“সারা জীবন কাঁচা ঘরে থেকেছি। আজ সরকার আমাদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করল। এটা স্বপ্নের মতো। ধন্যবাদ মা মমতাকে।”
আরেক উপভোক্তার কথায়,
“ঝড়-বৃষ্টিতে ভয় নিয়ে থাকতে হত। এখন নিজের একটা ঘর হবে ভেবে মনটা ভরে যাচ্ছে।”
প্রশাসনের বার্তা
রায়না–২ ব্লকের বিডিও রজত কুমার বলিদা জানান,
“স্বচ্ছতার সঙ্গে উপভোক্তাদের বাছাই করা হয়েছে। যাঁরা বাড়ির অনুমোদন পেয়েছেন, তাঁরা সময় নষ্ট না করে দ্রুত নির্মাণকাজ শুরু করুন। নিয়ম মেনে কাজ শেষ করলে পরবর্তী কিস্তির টাকাও দ্রুত দেওয়া হবে।”
জনপ্রতিনিধির বক্তব্য
রায়না বিধানসভার বিধায়িকা শম্পাধারা বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মাথার উপর ছাদ দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, বাংলার বাড়ি প্রকল্প তার বাস্তব রূপ। রায়না ব্লকের হাজার হাজার পরিবার আজ তার সুফল পাচ্ছেন। এই প্রকল্প মানুষের জীবনে নিরাপত্তা ও সম্মান ফিরিয়ে দিচ্ছে।”
সব মিলিয়ে, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রায়না দু’নম্বর ব্লকের গ্রামাঞ্চলে আজ আনন্দ ও আশার হাওয়া। সরকারি উদ্যোগে উপকৃত হয়ে হাজারো মানুষের মুখে ফুটেছে চওড়া হাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *