মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের পুলিশের হাতে অনুপ্রবেশকারী। মালদার ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম ফিরোজ সেখ। বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায়। সোমবার রাতে সে গাজোল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গাজোল থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সে কোনরকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিনকয়েক আগে ভারতে প্রবেশ করেছিল। এরপর জাল আধারকার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল। ‘সম্প্রতি সে গুজরাট থেকে মালদার গাজোলে আসে।গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ তাকে পাকড়াও ‘করে। মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে।
গোপন সূত্রের খবরেই অভিযান, পান্ডুয়া থেকে পাকড়াও বাংলাদেশি যুবক।












Leave a Reply