পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তা অপরিকল্পিত ভাবে তৈরীর প্রতিবাদ করেছিলেন একা মহিলা। প্রতিবেশীরা নাবালিকা মেয়ের সামনে মহিলার হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠে। হাত পা বাঁধা অবস্থায় মহিলাকে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরী কাজ শেষ করে অভিযুক্তরা। পাড়ায় সমাধান প্রকল্পে গত ১৭ ফেব্রুয়ারি পটাশপুর এলাকায় একটি পাড়ায় পঁচিশ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা তৈরী কথা ছিল। সেই রাস্তা পূর্বের ঢালাই রাস্তা থেকে তৈরী না করে উল্টো দিক থেকে তৈরীর পরিকল্পনা করেন প্রতিবেশীরা। অপরিকল্পিত ভাবে এজমালি জায়গার উপর দিয়ে রাস্তা তৈরীর জন্য প্রতিবাদ করে এক মহিলা। পুরনো ঢালাই রাস্তা থেকে নতুন এই রাস্তা তৈরীর দাবী জানিয়েছিলেন মহিলা। অভিযোগ সেই কথায় মহিলার জেষ্ঠতুতো ও খুড়তুতো শশুর ও শাশুড়ি সহ প্রতিবেশি কয়েকজন তাকে বিবস্ত্র করে তার নাবালিকা মেয়ের সামনে মারধর করার অভিযোগ উঠে।
এজমালি জমির উপর রাস্তা তৈরির প্রতিবাদে নির্যাতন, হাত-পা বেঁধে মারধরের অভিযোগ পটাশপুরে।












Leave a Reply