দেশবন্ধু পাড়ায় সকাল থেকে অবরোধ, যান চলাচল ব্যাহত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার কাজ দ্রুত শুরুর দাবিতে রবিবার পথ অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর পোস্ট অফিস সংলগ্ন দেশ বন্ধু পাড়ায়। জানা গিয়েছে, জটেশ্বর বাজার থেকে তপসিতলা পর্যন্ত ৯.৬ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাস্তা নতুন ভাবে তৈরি করছে ডব্লিউবিএসআরডিএ কতৃপক্ষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও ধুলোর জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলেও অভিযোগ এলাকাবাসীদের।এই অবস্থায় দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে এদিন সকাল ১১ টা থেকে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ওই অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। এদিকে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে এই আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *