দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১১ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে দেওয়াল লিখন কর্মসূচি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এদিন ওয়ার্ডের ছাত্র, যুব ও মহিলা কর্মীরা একত্রিত হয়ে উৎসাহের সঙ্গে দেওয়াল লিখনে অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় দলীয় স্লোগান ও বার্তায় রঙিন হয়ে ওঠে দেওয়াল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃত্বরা। সকলেই একসঙ্গে অংশ নিয়ে কর্মীদের উৎসাহ জোগান এবং আসন্ন নির্বাচনে সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
নেতৃত্বদের বক্তব্যে উঠে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর মনোনীত প্রার্থী যেই হোন না কেন, তাঁকে বিপুল ভোটে জয়ী করতে সবাই বদ্ধপরিকর। কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁদের আশা, রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং নবান্নে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে, আসন্ন নির্বাচনে বিপুল সমর্থন মিলবে।
সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে ১১ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি
কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের উপস্থিতিতে দেওয়াল লিখন কর্মসূচি।












Leave a Reply