আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুভাষ চন্দ্র রায়। বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবমন্দির-এ পুজো অর্চনা করে নির্বাচনী প্রচারে নামেন তিনি।
এদিন দুপুরে মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনা করেন এবং এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ নেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সমর্থনের আবেদন জানান তিনি।
এরপর শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। জটেশ্বর বাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তৃণমূল প্রার্থী। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে অবগত হন।
এদিন তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে এই প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের।












Leave a Reply