চা বাগানে সকালেই প্রচারে বিজেপি প্রার্থী বিশাল লামা, শ্রমিক ইস্যুতে সরব।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকাল সকাল প্রচারে নেমে পড়লেন বিশাল লামা। কালচিনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে তিনি বুধবার সকালে চিঞ্চুলা চা বাগান এলাকায় প্রচার চালান।
চা বাগানে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। প্রচারের সময় চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু, পিএফ জমা, গ্র্যাচুইটি প্রদান এবং বন্ধ চা বাগান পুনরায় চালু করার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন বিজেপি প্রার্থী।
এদিন বিশাল লামা অভিযোগ করেন, গত পনেরো বছরে তৃণমূল সরকার চা শ্রমিকদের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। তিনি বলেন, “অল্প কিছু বৃদ্ধি দেখিয়ে আসল সমস্যার সমাধান করা যায় না। আমরা চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু করার পক্ষে।”
প্রচারে তাঁর সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে চা বাগান এলাকায় এই প্রচার ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *