আলু চাষীদের সমস্যা তুলে ধরে প্রচারে বিমান মাহাতো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বিমান মাহাতোর নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচার শুরু করে দিল দল। বুধবার গড়বেতা তিন নম্বর ব্লকের দামোদরপুর শীতলা মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামেন বিজেপি প্রার্থী।
পুজো দেওয়ার পর তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের কাছে ভোটের আবেদন জানান।
প্রচারের সময় তিনি বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। বাড়ি তৈরির জন্য তিন লক্ষ টাকা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বর্তমান সরকারের আমলে আলু চাষীদের সমস্যার বিষয়টিও তুলে ধরেন।
এদিন তিনি অভিযোগ করেন, আলু সংক্রান্ত নীতির কারণে চাষী ও ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে বিজেপি ক্ষমতায় এলে সেই সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিনের প্রচারে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে থেকেই শালবনী কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *