দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক নারী দিবস ও জাতীয় বিজ্ঞান দিবসকে সামনে রেখে জ্ঞানচর্চা ও নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে এক দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করল Dakshin Dinajpur University। ‘সেলিব্রেটিং কিউরিওসিটি: উইমেন, উইজডম অ্যান্ড ওয়ান্ডার’ শীর্ষক এই সম্মেলনে দিনভর ছিল বক্তৃতা, আলোচনা, পোস্টার উপস্থাপনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে এক জমজমাট কর্মসূচি।
সকাল দশটায় উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মূল বক্তব্য পর্বে বক্তৃতা দেন Nandini Sahu। অধিবেশনটির সভাপতিত্ব করেন Ashis Bhattacharyya।
প্রথম প্লেনারি সেশনে বক্তব্য রাখেন Chandradeepa Ghosh, ইতালির সান্নিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড্যানিয়েলা পাপালার্দো, Tejimala Gurung Nag এবং Jyotirmoyee Das। এই অধিবেশনের সভাপতিত্ব করেন Arnab Sen।
দ্বিতীয় প্লেনারি সেশনে বক্তব্য রাখেন Jinia Mitra এবং Dalia Bhattacharya। সভাপতিত্ব করেন অধ্যাপিকা চন্দ্রদীপা ঘোষ।
বিকেলের আমন্ত্রিত বক্তৃতা পর্বে অংশ নেন পউলমি চক্রবর্তী, স্রেয়সী দত্ত, সুপ্রিতি রায়, জয়িতা সাহা সরকার এবং শ্রেয়সী বসু। এই পর্বের সভাপতিত্ব করেন অধ্যাপিকা তেজিমালা গুরুং নাগ। ইতালি থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড্যানিয়েলা পাপালার্ডো।
দুপুরে লাঞ্চের পর পোস্টার উপস্থাপনা পর্বে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গবেষণাধর্মী নানা বিষয় নিয়ে তাঁদের উপস্থাপনা বিশেষভাবে প্রশংসিত হয়।
দিনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। কোলাজ উপস্থাপনার মাধ্যমে নারীশক্তি ও সৃজনশীলতার এক অনন্য প্রকাশ ঘটে। পরে পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই ধরনের সম্মেলন একদিকে যেমন একাডেমিক আলোচনার ক্ষেত্র তৈরি করে, তেমনি ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব ও লিঙ্গসমতার ধারণা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মহিলা, বিজ্ঞান ও জ্ঞানের মেলবন্ধনে আন্তর্জাতিক সম্মেলন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে।












Leave a Reply